অশোকনগরে কোভিডের দ্বিতীয় ডোজ দেওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ - The News Lion

অশোকনগরে কোভিডের দ্বিতীয় ডোজ দেওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ

 


দি নিউজ লায়ন;   আজ অশোকনগর কোভিড হাসপাতলে কোভিডের দ্বিতীয় ডোজ দেওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক দ্বন্দের সৃষ্টি হয়। সাধারণ মানুষেরা দাবি করে তাদের ফোনে 10-12 দিন আগে কোভিডের দ্বিতীয় ডোজ দেওয়ার মেসেজ আসার পর থেকেই তারা প্রতিদিন হাসপাতলে আসে , আর ফিরে যায়। অনেকে আবার দাবি করে 50 জনের মধ্যে তাদের নাম থাকলেও তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। এইরকম নানা ধরনের অভিযোগ করে সাধারণ মানুষেরা। 


 জনতার দরবারে মুখোমুখি হয়ে অশোকনগর কোভিড হাসপাতালের সুপার ডা: রামকৃষ্ণ হেমরম বলে-"মোবাইল ফোনে মেসেজ আসা মানেই সেইদিনই ভ্যাকসিন দেওয়া হবে এমন কোন কথা নেই, তারা সমস্ত রকমের কোভিড প্রটোকল মেনেই ভ্যাকসিনেশন সম্পূর্ণ করতে চাচ্ছেন"।     দ্বন্দ্ব চলাকালীন হাসপাতালে পক্ষ থেকে সাধারণ ভ্যাকসিন নিতে আসা মানুষের কাছে কুপন দিয়ে ভ্যাকসিনেশন চালানোর পদ্ধতি চালু করা হয়, এরপরই আন্দোলনের তীব্রতা শিথিল হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.